কক্সবাজারে জাতীয় যুব দিবস-২০২৪ উদযাপিত
"দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ " এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ০১ লা নভেম্বর ২০২৪ খ্রি. তারিখ জেলা প্রশাসন, কক্সবাজার ও যুব উন্নয়ন অধিদপ্তর, কক্সবাজারে উদযাপিত হয় জাতীয় যুব দিবস ২০২৪।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সালাহ্উদ্দিন।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন, কক্সবাজার, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক), কক্সবাজার, উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, কক্সবাজার ও জেলায় বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, CYDA প্রতিনিধি রুজিনা আক্তার, শহিদুল ইসলাম, তাহসিন মেহরাব শাওন, মো: শহিদুজ্জামান এবং জেলার আরও অনেক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগণ।
বেলুন উড্ডয়ন, বর্ণাঢ্য র্যালীর মধ্য দিয়ে দিবসটি উদযাপন শুরু হয়। এ দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে আলোচনা সভা, ঋণের চেক, সার্টিফিকেট ও নিবন্ধন সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।


Comments
Post a Comment